২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চর হাসানপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে রোববার বিবদমান দু গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও ১০জন আহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহতের নাম এসলাম (৬০)।

আহতদের মধ্যে চারজনকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ধান কাটা নিয়ে দু গ্রুপের এ সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।