পঞ্চগড় চিনিকল আখ চাষী সমিতির নির্বাচনে আজিজ সভাপতি, মজাহার সাধারণ সম্পাদক
পঞ্চগড় চিনিকল কেন্দ্রীয় আখ চাষী সমিতির ত্রি - বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বোদা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল আজিজ এবং সাধারণ সম্পাদক পদে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ফজলে আলম নির্বাচিত হয়েছেন।
সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে ২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
পঞ্চগড় চিনিকলের ৩১টি ইক্ষু ক্রয় কেন্দ্রের ৬’শ ৮১ জন ভোটারের মধ্যে ৬শ ৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৩০টি পদের মধ্যে অন্যান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
