টাঙ্গাইলের মধুপুরে পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নিয়েছে বিএনপি নেতাকর্মীরা
টাঙ্গাইলের মধুপুরে শনিবার রাতে পুলিশের কাছ থেকে সাতজন আসামীকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, মধুপুর উপজেলার গারো বাজার থেকে শনিবার রাতে মাতাল অবস্থায় পুলিশ সাতজন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে মধুপুর - জামালপুর সড়কে মধুপুর পৌরসভার চেয়ারম্যান বিএনপি নেতা সরকার শহীদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেয়।
এসময় মধুপুর থানার এসআই আবুল কালাম আহত হন।
