২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

ঢাকা-ময়মনসিংহ সড়কে গাজীপুরের সালনা বন অফিসের সামনে রোববার সকালে একটি ট্যাক্সিক্যাবের চাপায় দুই পথচারী নিহত এবং সাতজন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 01:11 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহতরা হচ্ছে--আব্দুর রহিম (৩৫) এবং আজুমা বেগম (৩২)। তাদের বাড়ি জয়দেবপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়দেবপুর থেকে ছেড়ে আসা রাজেন্দ্রপুরগামী ট্যাক্সিক্যাবটি সালনা বন অফিসের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয় এবং রাস্তার পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে জয়দেবপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আহতরা জয়দেবপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছে। দুর্ঘটনার পরপরই ট্যাক্সিক্যাব চালক পালিয়ে যায়।