২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মেক্সিকোকে পরাজিত করলো ফ্রান্স

২০০৬ সালের বিশ্বকাপ আসরের প্রস্তুতি ম্যাচে ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স ফ্লেরেন্ট ম্যালুদার একমাত্র গোলে পরাজিত করেছে মেক্সিকোকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 11:04 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বিরতীয় ঠিক আগ মুহূর্তে ফরাসি মিডফিল্ডার ম্যালুদা গোল করার সুযোগটি পান। অপর মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা দুর্দান্ত শট গোল--পোস্টোর বাইরে দিয়ে চলে যায়।

১৯৯৮ সালের বিশ্বকাপ শিরোপা জয়ের মূল নায়ক জিনাদিন জিদানের শততম ম্যাচ হওয়ার কারণে দিনটি ফরাসিদের জন্য অন্যরকম ছিল। তবে ফ্রান্স গোল করার একাধিক সুযোগ পেলেও একটি গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

ম্যাচের ৫৩ মিনিটের মাথায় বিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জিদান বদলি খেলোয়াড় হিসেবে বিকাশ দোরাসুর স্থলে মাঠে নামেন।

১ জুন ডেনমার্ক ও ৭ জুন চীনের বিরুদ্ধে পরবর্তী প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রেঞ্চরা।