বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ খেলছেন না মেসি
বিশ্বকাপ ফুটবল আসরে কোস্টারিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলছেন না আর্জেন্টাইন এ প্রজন্মের ম্যারাডোনা খ্যাত স্ট্রাইকার লিওনেল মেসি।
১৮ বছর বয়সি মেসির ঊরুর ইনজুরি এখনও পুরোপুরি সেরে উঠেনি। মার্চে চ্যাম্পিয়ন্স লিগ আসরে চেলসির বিরুদ্ধে বার্সা’র এই স্ট্রাইকার ঊরুতে আঘাত পান।
মেসি বলেন, “বিশ্বকাপ আসরের প্রথম ম্যাচে আমাকে দলে নাও রাখা হতে পারে। আমি জানি, কঠোর পরিশ্রম করে নিজেকে তৈরি করার জন্য আমার হাতে এখনও কিছু দিন সময় আছে। তবে আমি স্বচ্ছন্দেই আছি।”
আর্জেন্টিনা থেকে রওনা হওয়ার আগে জাতীয় দল বুয়েন্স আয়ার্সে অনূর্ধ্ব--২০ দলের সাথে একটি বিদায়ী ম্যাচ খেলে। সেই ম্যাচে মেসি মাত্র ১৫ মিনিট অংশ নেয়।
‘সি’ গ্রুপের ম্যাচে ১০ জুন কোস্টারিকার বিরুদ্ধে মাঠে নামবে দুইবার বিশ্বকাপ শিরোপা জয়ী আর্জেন্টিনা।
বর্তমান প্রজন্মের ম্যারাডোনা খ্যাত মেসি আরও বলেন, “আমি আর্জেন্টিনার পক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলতে চাই এবং আশাকরি ফাইনালে আমরা ব্রাজিলকে পাবো।”
আর্জেন্টিনা ১৬ জুন সার্বিয়া ও মন্টিনিগরো এবং ২১ জুন নেদারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে।
