২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর সীমান্ত শান্ত, বিডিআর’র রেড অ্যালার্ট প্রত্যাহার

দিনাজপুরের মোহনপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারী অস্ত্রশস্ত্র প্রত্যাহার করায় শনিবার সকাল থেকে সীমান্ত এলাকার পরিবেশ শান্ত হয়ে এসেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 05:06 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

এছাড়া বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ১৫ ব্যাটালিয়ন সীমান্তে রেড অ্যালার্ট তুলে নিয়েছে।

বিডিআর সূত্র জানায়, ভারতের ২০০ বিএসএফ সামঝিয়া ক্যাম্পের সদস্যরা সীমান্ত আইন লংঘন করে নোম্যান্স ল্যান্ডের ৫০ গজের মধ্যে আত্রাই নদী রক্ষা বাঁধ নির্মাণের চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়।

সীমান্ত পরিস্থিতি নিয়ে ৩০ মে উভয় পক্ষের মধ্যে নিয়মিত বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও বিডিআর সূত্র জানায়।