বিশ্বকাপ আসরে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলা হচ্ছে না রুনির
ইংল্যান্ডের পক্ষে বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলা হচ্ছে না তরুণ প্রতিভাবান স্ট্রাইকার ওয়েন রুনির।
তবে ডান পায়ের আঘাত কাটিয়ে উঠতে পারলে বিশ্বকাপ টুর্নামেন্টের পরবর্তী পর্বগুলোতে রুনিকে দেখা যেতে পারে।
রুনির ডান পায়ের স্ক্যানিং করার পর দেখা গেছে, তিন সপ্তাহের আগে তিনি প্রশিক্ষণ শুরু করতে পারবেন না। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
রুনির ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে, ১৪ জুন আবার ২০ বছর বয়সি রুনির পায়ের স্ক্যানিং করা হবে।
