রাউজান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ২ নং ইউনিট বন্ধ হয়ে গেছে
চট্টগ্রামের রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ নং ইউনিট বৃহস্পতিবার রাত থেকে বন্ধ থাকায় সারা দেশব্যাপী ভয়াবহ বিদ্যুৎ সংকটের সৃষ্টি হয়েছে।
যদিও কর্তৃপক্ষ একে রুটিন বন্ধ বলে দাবি করে বলেছে আগামী তিন দিনের মধ্যে পুনরায় উৎপাদন শুরু হবে। তবে বিশেষজ্ঞরা ইউনিটটি দীর্ঘমেয়াদী বন্ধের আশংকা করছেন।
রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২ নং ইউনিট বৃহস্পতিবার রাত ১০ টা ৪০ মিনিটে হঠাৎ করে ট্রিপ করে।
উৎপাদন কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এম জাফরুল্লাহ খান বলেন, পিডিবি’র অনুমতিক্রমে এটা একটি রুটিন বন্ধ।
তবে স্টেশনের ভেতরকার সূত্র বলেছে, একমাস ধরেই কেন্দ্রে জটিলতা চলছিলো এবং তারই জের ধরে হঠাৎ করে ইউনিট দুটি বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় চট্টগ্রাম বন্দর মারাত্মক বিদ্যুত সংকটে ভুগছে। ৫৫০ মেগাওয়াট চাহিদার মধ্যে ১৮১ মেগাওয়াট বিদ্যুত পাচ্ছে।
