প্রবল বর্ষণে চট্টগ্রাম নগরী অচল
চট্টগ্রাম বন্দর এবং এর আশপাশের এলাকাগুলো বৃহস্পতিবার রাতের প্রবল বর্ষনের কারণে শুক্রবার অচল হয়ে পড়েছে।
স্থানীয় আবহাওয়া অফিস শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত২৪ ঘন্টায় ৮৬ দশমিক ২৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে।
দীর্ঘ দাবদাহের পর নগরবাসী গোড়াতে এই বৃষ্টিকে স্বাগত জানালেও টানা বর্ষনের কারণে নগরবাসীকে এখন ভোগান্তি চরমে পৌঁছে।
আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।
নিষ্কাশন ব্যাবস্থার নিুমান এবং এখানে সেখানে খনন কাজ চলায় চট্টগ্রামের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ছাড়া বিভিন্ন এলাকার রাস্তাঘাটগুলোও পানি জমে থাকে।
