ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০
ফরিদপুর জেলার নগরকান্দা ও ভাঙ্গা উপজেলায় শুক্রবার দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
ভাঙ্গা উপজেলার মাওয়া - ঢাকা মহাসড়কের মালিগ্রাম এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি টেম্পোকে ধাক্কা দিলে এক কিশোরীসহ ৪ জন নিহত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
অপর দুর্ঘটনাটি ঘটে দুপুর সাড়ে ১২টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাসস্ট্যান্ড এলাকায়। বরিশাল থেকে ঢাকাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস অজ্ঞাতনামা এক মটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ২০ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন - সিরাজুল, ইজ্জত আলী, হাফিজ, মনোয়ারা বেগম ও আব্দুর রহমান।
