রাজশাহীতে ট্রাকের চাপায় ২ যুবক নিহত
রাজশাহীর চারঘাটে শুক্রবার দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।
নিহতরা হলো-- এরশাদ আলী (২৬) ও মোহাম্মদ আলী (২৮)। এদের দুজনেরই বাড়ি চারঘাট উপজেলার শিশাতলা গ্রামে।
সকাল সাড়ে ৬টার দিকে ওই দুই যুবক সাইকেল যোগে চারঘাট যাওয়ার সময় দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
