টাঙ্গাইলে হাতির শূরের চাপে জোকার নিহত
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়িতে হাতির শূরের চাপে এক জোকার নিহত হয়েছে। শুক্রবার এলাকাবাসী একথা জানায়।
নিহত জোকার নাটোর জেলার বাসিন্দা আব্দুল খালেক (৪৫)।
এলাকাবাসী জানায়, নাটোরের ‘দি রাজধানী’ সার্কাস পার্টি কিছুদিন ধরে পোড়াবাড়ি বাজারে সার্কাস প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছিল। বৃহস্পতিবার রাতে সার্কাসে ব্যবহৃত হাতির মুখে জোকার টর্চের আলো ফেললে হাতি হঠাৎ ক্ষিপ্ত হয়ে তাকে শূর দিয়ে চেপে ধরে।
মূমূর্ষু অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতলে ভর্তির পর ঢাকায় স্থানান্তরের পথে সে মারা যায়।
