২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬০০ বিচারবহির্ভূত হত্যাকা- দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর বড় ধরনের ক্ষত: আইন বিশেষজ্ঞ

‘এনকাউন্টার ও ক্রসফায়ারের’ নামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের হেফাজতে বিচারবহির্ভূতভাবে ৬০০ হত্যাকা-ের ঘটনা দেশের মানবাধিকার পরিস্থিতিতে একটি বড় ধরনের ক্ষত সৃষ্টি করেছে বলে আইন বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 06:11 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

শুরুর দিকে অধিকাংশ বিচারবহির্ভূত হত্যাকা- ঘটে র‌্যাবের হেফাজতে। কিন্তু পরবর্তীতে পুৃিলশের হেফাজতে এ ধরনের একের পর এক হত্যাকা-ের ঘটনা ঘটতে থাকে।

দেশের আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা এ ধরনের বিচারবর্হিভূত হত্যাকা-কে গণতন্ত্র এবং দেশের মৌলিক ও মানবাধিকারের জন্য সংকটাপন্ন পরিস্থিতি বলে আখ্যায়িত করেছেন। তারা আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও হত্যাকা-ের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ে র‌্যাব ও পুলিশের ‘ক্রসফায়ার’ ও ‘এনকাউন্টারে’ ১০০ জনের মতো লোক মৃত্যুবরণ করেছে।

কেবল শুক্রবারেই ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ক্রসফায়ারে নিহত হয়েছে পাঁচজন। নিহতরা হলো- তালিকাভূক্ত সন্ত্রাসী ওয়াসিম ওরফে ওয়াসি ও জাকির ওরফে তুন্ডা জাকির, সিরাজ ডাকাত (২৫), ফিরোজ (২৬) এবং নিষিদ্ধঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য (লাল পতাকা) জুলফিকার আলী ভুট্টো।

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির (এসসিবিএ) সাবেক সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ শুক্রবার বিডিনিউজকে বলেন, বাংলাদেশ কেবল দুর্নীতিতেই নয়, বিচারবহির্ভূত হত্যাকা-ের ক্ষেত্রেও চ্যাম্পিয়ন হয়েছে।

তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে সকল মৃত্যুর ঘটনাকে পৃথিবীর প্রতিটি দেশেই বিচারবহির্ভূত হত্যাকা- হিসেবে বিবেচনা করা হয়। বিচারবহির্ভূত হত্যাকা-ের সাথে জড়িত ব্যক্তির বিচার ও শাস্তি হতে হবে। ক্রসফায়ারের নামে হত্যাকা- অবিলম্বে বন্ধ করতে হবে।

ব্যারিস্টার রোকনউদ্দিন বিচারবহির্ভূত হত্যাকা-ের জন্য সরকারকে দায়ী করেন।

তিনি বলেন, কোনো বিচার ছাড়াই হেফাজতে মানুষ হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। সংবিধানের ধারা অনুযায়ী, প্রত্যেকের বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু সরকার সংবিধান মেনে চলছে না।

আইন বিশেষজ্ঞ রোকনউদ্দিন বলেন, বিচারবহির্ভূত হত্যাকা-ের মাধ্যমে একদিকে যেমন সংবিধানের স্পষ্ট লংঘন হচ্ছে, অপরদিকে এর মাধ্যমে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। আর মানবাধিকার লংঘনকারী দেশ হিসেবে বাংলাদেশের বিবেচিত হচ্ছে।

তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকা-ের কারণে বাংলাদেশের ব্যাপক সমালোচনা করা হয়েছে। এসব হত্যাকা-ের ঘটনা তদন্তে নির্বাহী তদন্ত পরিচালনা অবাস্তব, অমানবিক, অন্যায় এবং সংবিধান, প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ।

বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার ও আইন সহায়তা কমিটির চেয়ারম্যান জেড আই খান পান্না বলেন, বাংলাদেশে ‘ক্রসফায়ার’ ও ‘এনকাউন্টারের’ নামে হত্যাকা- একবিংশ শতাব্দির সবচেয়ে বর্বর ও অমানবিক ঘটনা।

তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে হত্যাকা-ের সাথে জড়িত ব্যক্তির বিচার হয় ফৌজদারী দন্ডবিধি অনুযায়ী। তাদের হেফাজতে মৃত্যুর ঘটনার চেয়ে আর কোনো কিছুই বেশি বর্বর হতে পারে না।

এসসিবিএ’র সাবেক সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম বিচারবহির্ভূত হত্যাকা-ের নিন্দা জানান। তিনি বলেন, আদালতের কাছে হস্তান্তরের পরিবর্তে আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে মানুষ হত্যা আর সরকারের হেফাজতে ও ছত্রছায়ায় জঙ্গিরা যে অপরাধ করছে তা একই ধরনের অপরাধ।