ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ক্রসফায়ারে ৫ জন নিহত
ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় শুক্রবার ভোরে র্যাব ও পুলিশের সাথে পৃথক ক্রসফায়ারে তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসী, দুই ডাকাত, এবং এক চরমপন্থি ক্যাডার নিহত হয়েছে।
নিহতরা হচ্ছে -- ওয়াসিম ওরফে অসি এবং জাকির ওরফে টু-া জাকির, দুই ডাকাত -- সিরাজ (২৫), ফিরোজ (২৬) এবং চরমপন্থি ক্যাডার জুলফিকার আলী ভুট্টো।
ঢাকার র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত অসির স্বীকারোক্তি অনুযায়ী র্যাব-২ এর একটি দল তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য হাজারীবাগ এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অসির সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় অসি র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে ২০০ বোতল ফেন্সিডিল, দুই কেজি গাঁজা এবং পিস্তলের দুইটি তাজা গুলি উদ্ধার করেছে।
র্যাব জানায়, মাদক সম্রাট হিসেবে পরিচিত ওয়াসিমের বিরুদ্ধে হাজারীবাগ এবং লালবাগ থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে। এদিকে ধানম-িতে র্যাবের ক্রসফায়ারে জাকির ওরফে টুন্ডা জাকির নিহত হয়েছে।
গ্রেপ্তারকৃত সন্ত্রাসী জাকিরের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা শুক্রবার ভোরে তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য ধানম-িতে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জাকিরের সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় জাকির র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
বিডিনিউজের চট্টগ্রাম প্রতিনিধি জানান, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটস্থ রাজারহাট এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে র্যাবের এনকাউন্টারে দুই ডাকাত নিহত হয়।
এ ঘটনায় এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ডাকাতের নাম সফি। তার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রাজারহাট এলাকায় অভিযান চালালে এই এনকাউন্টারের ঘটনা ঘটে।
র্যাবের অভিযানের সময় ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে প্রায় ৩০ থেকে ৫০ রাউন্ড গুলি ছুঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে পড়ে ডাকাত সিরাজ এবং ফিরোজ ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে পাঁচটি বন্দুকসহ বেশ কিছু গুলি উদ্ধার করে।
র্যাব-৭ জানায়, নয় থেকে ১০ জনের ওই ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
বিডিনিউজের খুলনা প্রতিনিধি জানান, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ দীঘি গ্রামের একটি ইট ভাটায় শুক্রবার ভোরে পুলিশের ক্রসফায়ারে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির ক্যাডার জুলফিকার আলী ভুট্টো নিহত হয়।
পুলিশ জানায়, ভুট্টোকে বুধবার গ্রেপ্তারের পর তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য শুক্রবার ভোরে দক্ষিণ দীঘি গ্রামের একটি ইট ভাটায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ভুট্টোর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় ভুট্টো পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নিহত চরমপন্থি সদস্য ভুট্টোর বিরুদ্ধে চারটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।
