২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের ক্রসফায়ারে তালিকাভুক্ত ২ সন্ত্রাসী নিহত

রাজধানীর হাজারীবাগ এবং ধানম-িতে শুক্রবার ভোরে র‌্যাবের পৃথক ক্রসফায়ারে তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 10:55 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নিহত দুই সন্ত্রাসীর নাম হচ্ছে--ওয়াসিম ওরফে অসি এবং জাকির ওরফে টু-া জাকির।

র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত অসির স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব-২ এর একটি দল তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য হাজারীবাগ এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অসির সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় অসি র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে ২০০ বোতল ফেন্সিডিল, দুই কেজি গাঁজা এবং পিস্তলের দুইটি তাজা গুলি উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, মাদক সম্রাট হিসেবে পরিচিত ওয়াসিমের বিরুদ্ধে হাজারীবাগ এবং লালবাগ থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে।

এদিকে ধানম-িতে র‌্যাবের ক্রসফায়ারে জাকির ওরফে টুন্ডা জাকির নিহত হয়েছে।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী জাকিরের স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা শুক্রবার ভোরে তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য ধানম-িতে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জাকিরের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় জাকির র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।