ভোলায় ট্রলার ডুবে ১ জনের সলিল সমাধি
ভোলা জেলার মনপুরায় মেঘনা নদীতে বৃহস্পতিবার ভোর রাতে ট্রলার ডুবে একজন মাঝি নিহত ও আটজন আহত হয়েছে।
নিহত মাঝির নাম মহিউদ্দিন (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেঘনা নদীতে মাছ ধরা শেষে জেলেরা রাত্রিযাপন করছিল। এসময় ট্রলারটির উপর নদীর পাড় ভেঙ্গে পড়লে ট্রলারটি ডুবে যায়।
আহতদের মধ্যে দুইজনকে মনপুরা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাছ ধরা ট্রলারটিতে ৫০ হাজার টাকার ইলিশ মাছ ছিল বলে ট্রলারের মালিক দাবি করেছেন।
