ভিয়েরার স্বর্ণলঙ্কার চুরির ঘটনা তদন্তে নেমেছে ফরাসি পুলিশ
জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরার গাড়ীর ভেতরে গ্যাস ব্যবহার করে পরিবারের সদস্যসহ তাকে অজ্ঞান করার ঘটনার সাথে জড়িতদের সন্ধানে নেমেছে ফরাসি পুলিশ।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশের বিশেষজ্ঞরা জানতে পেরেছে, শীতাত্বক নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে গাড়ীতে গ্যাস প্রবেশ করিয়ে ২৯ বছর বয়স্ক ভিয়েরা ও তার পরিবারকে অজ্ঞান করা হয়।
আর্সেনালের সাবেক ফুটবলার প্যাট্রিক ভিয়েরা স্বাস্থ্য পরীক্ষার পর ফ্রান্সের বিশ্বকাপ দলের সাথে প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন।
অজ্ঞাত লুন্ঠনকারীরা ভিয়েরার মার্সিডিস ত্যাগ করার আগে স্বর্ণালঙ্কার লুন্ঠন করে নিয়ে যায়। পরে গাড়ীটি ফ্রান্সের নিস শহরে খুজে পাওয়া যায়।
