২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পুলিশ রিমাণ্ডে যুবক নিহতের ঘটনায় তদন্তকারী কর্মকর্তাসহ ৩ পুলিশ আটক

গাইবান্ধা সদর থানা হাজতে আদালত থেকে রিমা-ে নেয়া যুবককে গলা টিপে হত্যা করার ঘটনায় মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আবু ইউসুফ, কনস্টেবল দুলাল চন্দ্র ও মিজানুর রহমানকে বুধবার আটক এবং ওই তিন পুলিশসহ ডিউটি অফিসার এসআই ফাহমিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নিহতের নাম সাজিদুর রহমান সাজিদ (২৬)।

এদিকে নিহতের পিতা আব্দুর রউফ চৌধুরী ও তার ভাইসহ বিক্ষুব্ধ এলাকাবাসী মিছিল করে পুলিশ সুপারের কাছে গিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে নিহতের পিতা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

সূত্র জানায়, ১৮ মে সদর থানা পুলিশ শহরের কাটপট্টি এলাকা থেকে সাজিদকে আটক করে। শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্যে তাকে সাত দিনের রিমাণ্ডে নেওয়া হয় এবং ২১ মে সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ কালে গলা টিপে হত্যা করে।

তবে পুলিশ সূত্র জানায়, থানা হাজত কক্ষের জানালার লোহার শিকের সাথে নিজের লুঙ্গি গলায় পেঁচিয়ে সাজিদ আত্মহত্যা করেছে।

নিহতের গলায় আঘাতের চিহ্ন এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়না তদন্ত রিপোর্টে বলা হয়। 

জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ পুলিশ হেফাজতে এই হত্যার তীব্র নিন্দা জানান।