২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ভয়াবহ ডায়রিয়ার প্রকোপ, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মেডিকেল টিম গঠন

লালমনিরহাটে ডায়রিয়া মহামারি আকার ধারন করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত তিনজনের মৃত্যুসহ শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

মৃত তিন জন হচ্ছে- বড়জান গ্রামের নুরুল হকের ছেলে ইসমাইল, হাতিবান্ধা উপজেলার সিন্দুরা গ্রামের ফয়সাল ব্যাপারির ছেলে মোমি এবং কাখিনা উপজেলার রুদ্রশ্বর গ্রামের বিল্লাল হোসেন (৬৫)।

সূত্র জানায়, ডায়রিয়ার মহামারি অবস্থা প্রতিরোধে তিনটি মেডিকেল টিম মারাত্মকভাবে আক্রান্ত এলাকা খোলবোলা, কাকিনা, রুদ্রশ্বর, বড়জান, শিন্দুরা এবং গুদ্দিমাড়িতে দায়িত্বরত রয়েছে।

কালিগঞ্জ হাসপাতালের আবাসিক চিকিৎসক খালিদ সাইফুল বিডিনিউজকে জানান, শিশু এবং বৃদ্ধরাই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে।

সিভিল সার্জন ড. সোহরাব হোসেন বলেন, প্রতিবছর এই সময় ডায়রিয়া ভয়ংকর হয়ে দেখা দেয়...জনগণের পরিচ্ছন্নতার সম্পর্কে অসচেতনতা এবং প্রচ- গরমের কারণে এবছর সংকট তীব্র আকার ধারণ করেছে।