২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

মুন্সীগঞ্জে গজারিয়া পুলিশ সোনারগাঁও এবং নরসিংদীতে বুধবার ভোররাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 12:35 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

গ্রেফতারকৃতরা হলো, ভুট্টো (৩২), মাহবুব (৩৬) ও খলিল (৩০)।

অভিযানে নেতৃত্বদানকারী এসআই জানান, ১৯ মে গ্রেফতারকৃত ডাকাতদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ৬ মে মেঘনায় তিন জাহাজে ডাকাতির সাথে তারা জড়িত ছিল বলে স্বীকার করেছে।