২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডাকাতি ও হত্যা মামলার রায়ে ৬ জনের ফাঁসির আদেশ

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ডাকাতি ও হত্যা মামলার রায়ে ছয় নৌডাকাতকে ফাঁসি, একজনকে সাত বছরের কারাদ- ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 04:59 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আবুল মনছুর মঙ্গলবার জণাকীর্ণ আদালতে এ রায় দেন।

ফাঁসির দ-প্রাপ্তরা হল- আইয়ুব হোসেন বাবুল, শামসুল ইসলাম শামসু, রিপন, শফিকুল ইসলাম, সোহেল, শফিউল বাশার এবং সাত বছরের সাজাপ্রাপ্ত আসামীর নাম- হাজী মোহসিন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অপর আসামী আব্দুল মতিনকে বেকসুর খালাস দেন।

মামলার বিবরণে বলা হয়, গত বছর ১ এপ্রিল ফতুল্লা থানার দাপা বালুঘাট থেকে আইয়ুব হোসেন বাবুলের নেতৃত্বে একদল ডাকাত সুফিয়া-২ নামে বালুভর্তি একটি জাহাজে ডাকাতি করে এবং জাহাজের সুকানী হোসেন শেখ ও কর্মচারীকে হাত - পা বেঁধে নদীতে ফেলে দেয়। ৩ এপ্রিল পুলিশ বুড়িগঙ্গা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে। পুলিশ রিপন, সোহেলসহ কয়েকজনকে গ্রেপ্তার করে। ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।