২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনিয়র সাংবাদিক জাকারিয়া মিলন আর নেই

সিনিয়র সাংবাদিক জাকারিয়া মিলন মঙ্গলবার ভোরে তার উত্তরার বাসভবনে ইন্তেকাল (ইন্নানিল্লাহে...রাজিউন) করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 04:35 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

জাকারিয়া মিলনের পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও বহুমূত্র রোগে ভূগছিলেন।

তিনি স্ত্রী, দু ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জাতীয় প্রেসক্লাবে নামাজে জানাজা শেষে তাকে উত্তরায় দাফন করা হয়।

জাকারিয়া মিলন চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক ইত্তেফাকের প্রধান প্রতিবেদক ছিলেন।

তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) মহাসচিব ছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ এবং মহাসচিব ওপর ফারুক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।