২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় একজনকে জবাই করে হত্যা

পাবনা জেলার সুজানগর উপজেলার বনকোলা পূর্বপাড়া গ্রামে মঙ্গলবার ভোরে চরমপন্থি দলের ক্যাডাররা এক সন্ত্রাসীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 04:24 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নিহত সন্ত্রাসীর নাম আব্দুস সালাম ওরফে গোপাল (৩৬)। সে পূর্বপাড়া গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, চরমপন্থি দলের ক্যাডাররা গোপালকে বাড়ি থেকে ধরে নিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে বনগ্রাম বাজারের একটি চাতালে তার গলাকাটা লাশ ফেলে রেখে যায়।

পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

চরমপন্থি দলের আভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এ হত্যাকা- ঘটেছে বলে পুলিশের ধারণা।

এ ব্যাপারে সুজানগর থানায় মামলা দায়ের করা হয়েছে।