২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণনিয়োগের জের: প্রক্টর অফিসে আগুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণনিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে সোমবারও উত্তেজনা অব্যহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

পুলিশ জানায়, রোববার রাত ২টার দিকে কতিপয় সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে অবস্থিত প্রক্টর অফিসের তালা ভেঙ্গে ভিতরে অগ্নিসংযোগ করে।

পরে খবর পেয়ে দমকল বাহিনী এসে সোমবার ভোর ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হলেও অগ্নিকা-ে প্রক্টর অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে সিন্ডিকেট সভায় ৮৮ জনকে নিয়োগ অনুমোদন দিয়ে ভিসি ক্যাম্পাস ছেড়ে তার রাজশাহীর বাসভবনে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ট্রেজারার, রেজিস্ট্রারও ক্যাম্পাসে অবস্থান করছেন না।

তবে প্রক্টর ড. আলীনূর রহমান ক্যাম্পাসে অবস্থান করলেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

তিনি, আমি নিজে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। উদ্দেশ্য প্রনোদিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে।

শিক্ষক সমিতির একজন সদস্য জানান, সন্ত্রাসীরা সকল শিক্ষকদের প্রাননাশের হুমকি দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করেছে।

এদিকে ১৯০তম সিন্ডিকেট সভা বাতিল ও উপাচার্যের বিরুদ্ধে অযোগ্যতা ও দূর্নীতির অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রগতিশীল ও আওয়ামী শিক্ষকদের সংগঠন শাপলা ফোকাস ও বঙ্গবন্ধু পরিষদ সোমবার কুষ্টিয়ায় সাংবাদিক সম্মেলন করেছে। অপরদিকে একই দাবিতে ছাত্রলীগ ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া - ঝিনাইদহ মহাসড়কে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবরোধ করে রাখে।

প্রসঙ্গত, গণনিয়োগের জের ধরে দু’দিন অচলাবস্থার পর রোববার থেকে গ্রীষ্মকালীন ছুটি এড়িয়ে এনে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।