২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধা - সুন্দরগঞ্জ সড়কে গাইবান্ধার কুপতলা ইউনিয়নের চাঁপাদহ গ্রামে সোমবার এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও সাতজন আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 02:20 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নিহতরা হলো, কুপতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম প্রামানিক (৬৫) ও ভ্যান চালক কাচু মিয়া (৩৮)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী বাস মহুয়া এন্টারপ্রাইজ পিছন থেকে একটি রিক্সা ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাকাসী বাসে অগ্নিসংযোগ করে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই বাসটি ভস্মিভূত হয়ে যায়।

বাসের চালককে পুলিশে সোপর্দ করা হয়েছে।