২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ইপিজেড’র ২টি কারখানায় অগ্নি সংযোগ, শতাধিক কারখানা ভাঙচুর

সাভারের আশুলিয়ায় সোমবার দুপুরে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা দুটি গার্মেন্টসে আগুন ধরিয়ে দেয় এবং ইপিজেড’র শতাধিক কারখানা ভাঙচুর করে। এছাড়া অগ্নি সংযোগ করা হয় ১০ -- ১২ টি গাড়িতে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 03:08 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

শ্রমিক -- মালিক সংঘর্ষের জের ধরে এ সব ঘটনা ঘটে বলে জানা যায়। সংঘর্ষে আহত হয় প্রায় ৫০ জন।

প্রত্যক্ষদর্শি জানায়, দেনা -- পাওনা নিয়ে ইউনিভার্স নিটিং সোয়েটার ফ্যাক্টরীর শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। সোমবার বেলা ১২ টার দিকে শত শত শ্রমিক কাজ বন্ধ করে রাস্তায় নেমে এলে মালিক পক্ষের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এতে শ্রমিক অসন্তোষ আরো চরমে ওঠে।

সংঘর্ষের জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা আশুলিয়া সড়কে ১০ -- ১২ টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর পর তারা ওই সোয়েটার কারখানার প্রধান ফটক ভেঙে ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া তারা আরো একটি গার্মেন্টেসেও আগুন দেয়। দুটি গার্মেন্টসেরই অবস্থান ইপিজেড’র বাইরে।

পরে তারা ইপিজেড এলাকায় প্রবেশ করে ভাঙচুর  করে শতাধিক কারখানা। শাহাজালাল ব্যাংকের ইপিজেড শাখাতেও হামলা হয়।

সংঘর্ষের সময় টঙ্গী -- আশুলিয়া সড়কে সৃষ্টি করা হয় অবরোধ। ফলে ওইসব এলাকায় ব্যাপক সংখ্যক যান চলাচলে বিঘœ ঘটে।

ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে।

বেলা ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইপিজেড এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়।

ইপিজেড এলাকার অধিকাংশ কারখানাতে চীন, কোরিয়া ও মালয়শিয়ার বিনিয়োগ রয়েছে।