২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী-বরগুনার সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ

পটুয়াখালী-বরগুনার সাথে রোববার রাত ১০টা থেকে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 12:45 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সূত্র জানায়, পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরীঘাটের গ্যাংওয়ে ভেঙ্গে পড়ায় রাতেই সড়ক ও জনপথ বিভাগ ফেরী চলাচল বন্ধ করে দেয়। ফলে শত শত গাড়ি আটকা পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, সোমবার রাতে সংস্কার কাজ শেষ হবে আশা করা হচ্ছে।