২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত রুনি

ইংলিশ তরুণ প্রতিভাবান স্ট্রাইকার ওয়েন রুনি বিশ্বকাপ আসরে ইংল্যান্ডের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলতে পারার সম্ভাবনা আরও জোরদার হয়েছে। ইংল্যান্ড দলের ডাক্তার জানান, রুনির ভাঙ্গা পায়ের দ্রুত উন্নতি হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 11:42 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ইংল্যান্ড দলের ডাক্তার লেইফ সোয়ার্ড বলেন, “সবদিক থেকেই তিনি পূর্ণাঙ্গভাবে সুস্থ হয়ে উঠছেন। ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ আসরে ইংল্যান্ডের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে রুনির মাঠে নামার বিষয়ে আমি সর্বোচ্চ আশা রেখেছি। তবে বৃহস্পতিবার পরবর্তী এমআরআই পরীক্ষার পর তার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও বলেন, “রুনি এখন বিশেষ ব্যবস্থার মাধ্যমে নিজ পায়ে চাপ নিতে পারছেন। তরুণ খেলোয়াড়রা সাধারণভাবেই বয়স্ক খেলোয়াড়দের চাইতে তুলনামূলক কম সময়ে ইনজুরি কাটিয়ে উঠতে পারে।”