রাজধানীর শ্যামপুরে ছাত্রলীগ নেতা খুন
রাজধানীর শ্যামপুর থানাধীন মুরাদপুর পাম্পের কাছে সোমবার ভোরে সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগের একজন নেতা নিহত হয়েছেন।
নিহত ছাত্রলীগ নেতার নাম হচ্ছে – তানভী ইসকান্দার। তিনি শ্যামপুর থানার সহ-সভাপতি। তানভী একটি প্রাইভেট ইউনিভার্সিটির বিবিএ’র প্রথম বর্ষের একজন ছাত্র। তানভীর পড়াশোনার পাশাপাশি পরিবহন ব্যবসার সাথে জড়িত ছিল।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সন্ত্রাসীরা রোববার রাতে তানভীরকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যঅ করে।
আশঙ্কাজনক অবস্থায় তানভীরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজনৈতিক এবং ব্যবসায়িক কারণে সন্ত্রাসীরা এই হত্যাকা- ঘটিয়েছে বলে তানভীরের ভাই দাবি করেছেন।
