২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাটল ট্রেন ভিত্তিক ২ গ্রুপের সংঘর্ষে ১২জন আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাটেল ট্রেন ভিত্তিক দুই গ্রুপের পাথর ছোঁড়াছোঁড়িতে রোববার কমপক্ষে ১২জন শিক্ষার্থী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 09:28 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

শনিবার পাথর ছোঁড়াছুঁড়ির ঘটনায় সাতজন শিক্ষার্থী আহত হওয়ার জের ধরে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাধে।

বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম নগরের মধ্যে চলাচলকারী এই ট্রেন সকাল সাড়ে ৮টার দিকে ষোলশহর জংসনে পৌঁছালে ‘অলয়েস’ ও ‘ফাটাফাটি’ গ্রুপের কিছু ছাত্র ‘একাকার’ এবং ‘আদিতম’ গ্রুপের ছাত্রদের উপর পাথর নিক্ষেপ করে জখম করে।

এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে কিছু সাধারণ ছাত্র হুড়োহুড়ি করতে গিয়ে পায়ের চাপায় আহত হয়।

আহত ছাত্রদের মধ্যে রয়েছে সোহাগ, রেজোয়ান, ফরহাদ এবং গোলাম রব্বানী।

‘অলয়েজ’ এবং ‘ফাটাফাটি’ গ্রুপের ছাত্ররা গত দিনের ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্যে এই সংঘর্ষ বাঁধায়।