২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুব শিগগিরই সার্ক ভিসা পদ্ধতি সহজতর করা হবে

সার্কভূক্ত দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ট্রাভেল ভিসা পদ্ধতি সহজতর করা হবে বলে বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার জানিয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 08:43 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

কক্সবাজারে সার্কভূক্ত দেশগুলোর পর্যটন মন্ত্রীদের দ্বিতীয় বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৈঠকের উদ্বোধন করেন।

সার্কের পর্যটন মন্ত্রীরা এসময় আকাশপথ, সড়ক ও রেল যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়, সার্কদেশের বিমান বন্দরে সার্ক নাগরিকদের জন্যে আলাদা ইমিগ্রেশন কাউন্টার খোলা, পর্যটকদের জন্যে একটি অভিন্ন গন্তব্যস্থল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সাংস্কুতিক পর্যটন, ইকো--ট্যুরিজম, ধর্মীয় পর্যটন ও স্বাস্থ্য সহায়ক পর্যটন বিকাশে আরও জোরদার পদক্ষেপ গ্রহণ এবং বাৎসরিক বাজেট বরাদ্দ করার ব্যাপারে সিদ্ধান্ত নেন।

২০১১ সালে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং শ্রীলংকা চারটি দেশে বিশ্বকাপ ক্রিকেট খেলা অনুষ্ঠানকে কেন্দ্র করে পর্যটকদের আকৃষ্ট করার জন্যে বেশ কিছু কর্মসূচি প্রণয়ন করার বিষয়েও সভায় আলোচনা হয়।