নতুন অধ্যক্ষ নিয়োগের বিরুদ্ধে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্র--ছাত্রীর প্রতিবাদ
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মোহসিনা খানকে দায়িত্ব প্রদানের প্রতিবাদে রোববার ছাত্রছাত্রীরা স্কুল কম্পাউন্ডে বিক্ষোভ দেখিয়েছে।
বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা এ সময় নতুন নিয়োগদানের বিরুদ্ধেএবং মোহসিনা খানের বরখাস্তসহ তাদের ছয় দফা দাবি আদায়ে স্লোগান দেয় এবং স্কুলের জানালার কাঁচ ভাংচুর করে।
“সরকারের নির্দেশ অমান্য করে তাকে নিয়োগ করা হয়েছে”, ইনস্টিটিউশনের সিনিয়র প্রভাষক আবুল হোসেন এ কথা বলেন।
এদিকে, মোহসিনা খান এবং তাকে সমর্থনকারী কিছু শিক্ষক অভিযোগ করে বলেন, আবুল হোসেন ছাত্রছাত্রীদের আন্দোলনে প্ররোচিত করছে।
১৯৯৯ সালে উইল লিটল ফ্লাওয়ার স্কুল এর কলেজ শাখাটি খোলা হয় কিন্তু শিক্ষকদের দুই গ্র“পের মধ্যে রেষারেষির কারণে এখন পর্যন্ত এটা সরকারের এমপিওভুক্ত করা হয়নি।
কলেজ শাখাটি খোলার পর থেকে এতে ৩৬৭ জন ছাত্র ছাত্রী ভর্ত্তি হয়েছে এবং ২২জন শিক্ষক নিয়োগ করা হয়েছে।
পরে বিপুল সংখ্যক পুলিশ স্কুল কম্পাউন্ডে ঢুকে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এর আগে ১৪ মে অধ্যক্ষ এবং চেয়ারম্যানের অনিয়মের প্রতিবাদে বেসরকারি মালিকানাধীন প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছাত্রীরা তাদের ধানমন্ডি ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখায়।
এছাড়াও স্ট্যাম্পফোর্ড এবং দারুল এহসান বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী কর্তৃপক্ষের অনিয়মের বিরুদ্ধে রাস্তা অবরোধ, ক্যাম্পাসে ভাংচুর এবং দিন ব্যাপী আন্দোলন গড়ে তোলে।
