২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত, গুলিবিদ্ধ ৭

বান্দরবানে ডাকাতের গুলিতে এক গৃহকর্তা নিহত এবং পরিবারের অপর সাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ও গ্রামবাসী জানায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলা সদরের কদুখোলা এলাকায় কৃষক আতাবুর রহমানের বাড়িতে অস্ত্রসহ মুখোশপরা সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

তারা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে জিনিসপত্র খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় বাড়ির লোকজনের বাধা এবং তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দল গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ আতাবুর রহমানকে (৪৫) স্থানীয় লোকজন সদর হাসপাতালে আনার পথে তিনি মারা যান।

নিহত আতাবুর রহমানের পুত্র আমির হোসেন রোববার জানান, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন-- তার মা রিজিয়া বেগম, ভাই আমিন শরীফ, রফিকুল ইসলাম, মোক্তার হোসেন, ইউনুছ, আবদুল কুদ্দুছ এবং বোন মিনু আক্তার হয়। তাদের চিকিৎসার জন্যে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।