২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু-ক্ষুধার বিরুদ্ধে লড়াই কর্মসূচিতে সারা দেশে স্কুল ফিডিং কর্মসূচি চালুর আহবান

জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) উদ্যোগে রোববার রাজধানীতে শিশু--ক্ষুধার বিরুদ্ধে লড়াই কর্মসূচির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

কর্মসূচিটির আদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।

বর্ণিল ব্যানার ও ফ্যাস্টুনসহ বিভিন্ন সংগঠনের প্রায় পাঁচশতাধিক শিশু--কিশোর এতে অংশগ্রহণ করে।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের নেতৃত্বে শোভাযাত্রাটি রাজধানীর আইডিবি ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে জাতীয় সংসদ ভবনে এসে শেষ হয়।

এর সমাপনী বক্তৃতায় মন্ত্রী ক্ষুধা, দারিদ্র্য ও অপুষ্টি নিরসনে শিশুদের জন্যে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ফিডিং কর্মসূচি চালুর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি এ ব্যাপারে ডাব্লিউএফপি কর্মকর্তাদের মানবিক সেবা ও কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ডাব্লিউএফপি’র কান্ট্রি প্রতিনিধি ডগলাস ব্রডারিক এবং রোমে নিযুক্ত ডাব্লিউএফপি’র ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর জন এম পাউয়েল উপস্থিত ছিলেন।