২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় আঞ্চলিক চরমপন্থি নেতাকে জবাই করে হত্যা

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়ায় সশস্ত্র সন্ত্রাসীরা রোববার ভোরে চরমপন্থি দলের এক আঞ্চলিক নেতাকে জবাই করে হত্যা করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 01:35 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নিহত চরমন্থির নাম হেলাল। সে আতাইকুলা থানার রঘুনাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ জানায়, সন্ত্রাসীরা শনিবার গভীর রাতে হেলালকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। 

পরে পুলিশ হেলালের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চরমপন্থিদের আভ্যন্তরীণ কোন্দলের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।

এ ব্যাপারে আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।