স্কুল ছাত্র জিসানের খুনীদের বিচারের দাবিতে বিক্ষোভ: ২ এসআই সাসপেন্ড
সূত্রাপুরে স্কুল ছাত্র জিসানের খুনীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে শনিবার ব্যাপক বিক্ষোভ করে এলাকার মানুষ।
জিসান গত বৃহস্পতিবার রহস্যজনকভাবে খুন হয়।
হত্যাকা-ে জড়িত সন্দেহে আটক, জিসানদের প্রতিবেশি আলমগীর হোসেন, তার স্ত্রী তসলিমা ও ভাই ফিরোজকে শনিবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
এছাড়া পুলিশ কর্তৃপক্ষ কর্তব্যে অবহেলার কারণে সূত্রাপুর থানার দুই এসআইকে সাময়িক বরখাস্ত করেছে।
এ দুই পুলিশ সদস্য হলো-- এসআই আবদুল্লাহ ও ডিউটি অফিসার আঙ্গুরি আক্তার সীমা।
