সচিবালয়ে অভিযোগ বাক্স ও ধনিয়ায় ওয়াসার অভিযোগ কেন্দ্র স্থাপন
স্থানীয় জনগণের পানি সরবরাহ সম্পর্কিত অভিযোগ জানানোর সুবিধার জন্যে নগরীর ধনিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় সড়কে (ওয়াসার ২ নং গভীল নলকূপের সাথে) ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) একটি অভিযোগ কেন্দ্র চালু করেছে।
ঢাকা ওয়াসার গ্রাহকরা তাদের যে কোনো সমস্যা বা অভিযোগ ওই কেন্দ্রে জানালে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনের ১, ৪, ৭, ১০ নং আঞ্চলিক কার্যালয়ে পর্যায়ক্রমে একটি করে অভিযোগ কেন্দ্র স্থাপন করা হবে বলে শনিবার ওয়াসার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে ঢাকা ওয়াসার গ্রাহক সেবা বাড়ানোর লক্ষ্যে সচিবালয়ের ২ নং প্রবেশপথে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। গ্রাহকদের ওয়াসা সংক্রান্ত যে কোনো অভিযোগ বা সমস্যা ওই অভিযোগ বাক্সে জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।
