২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবলে অন্ধদের জন্য বরাদ্দকৃত সব টিকিট বিক্রি করেছে জার্মানি

 আসন্ন ২০০৬ ফিফা ফুটবল বিশ্বকাপের স্বাগতিক দেশ জার্মানি অন্ধদের জন্য বরাদ্দকৃত ৬৪০টি টিকিট ইতোমধ্যে বিক্রি করেছে বলে আয়োজক কমিটি শনিবার জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2006, 11:05 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বিশ্বকাপে এই প্রথমবারের মতো টুর্নামেন্টের ৬৪টি ম্যাচের প্রতিটিতেই ফুটবলের অন্ধ ভক্তদের জন্য ১০টি করে টিকিট বরাদ্দ করা হয়েছে। টিকিটধারী গ্রুপটি স্টেডিয়ামে বিনা মাশুলে প্রবেশ করতে পারবে ও প্রতিটি ম্যাচেই তাদের জন্য দুইজন ধারাভাষ্যকারকে নিয়োগ দেওয়া হবে।

অন্ধ ভক্তরা যেন এক কানে ম্যাচের ধারাভাষ্য ও অপর কানে স্টেডিয়ামের ভেতরের শব্দ শুনতে পারেন সে জন্য জার্মানির বিশ্বকাপ আয়োজক কমিটির পক্ষ থেকে তাদেরকে হেডফোন সরবরাহ করা হবে। ইংরেজি ভাষাভাষীর দলগুলোর খেলার সময় ইংরেজি ধারাভাষ্যকার সরবরাহ করা হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।

বিশ্বকাপের জন্য নির্ধারিত ১২টি ভেন্যুতেই অন্ধদের জন্য এ বিশেষ ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, বিশ্বকাপ ৯ জুন থেকে শুরু হয়ে একটানা ৯ জুলাই পর্যন্ত চলবে।