২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫০টি বসত বাড়ি ও ১৬টি দোকান ভষ্মিভূত

চট্টগ্রামের আগ্রাবাদের হাজীপাড়ায় শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকা-ে কমপক্ষে ৫০ বসতবাড়ি এবং ১৬টি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে একটি বাসার রান্নার চুলা থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যে তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ফায়ার বিগ্রেডের ১০টি গাড়ি অনেক চেষ্টার পর দুপুর ২টা ১০ মিনিটে এই আগুন নেভাতে সক্ষম হয়।

অগ্নিকা-ে ৫০টি বাড়ি পুড়ে যাওয়াতে দেড় শতাধিক লোক গৃহহীন হয়ে পড়ে।

এছাড়াও ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।