রাজধানীর শ্যামপুরে যুবক খুন
রাজধানীর শ্যামপুর এলাকা থেকে পুলিশ শুক্রবার ভোরে এক যুবকের লাশ উদ্ধার করেছে।
নিহত যুবকের নাম রাসেল (২৫), সে ওই এলাকার এখলাল মিয়ার ছেলে।
“সে একজন পরিবহন ব্যবসায়ী ছিলো”, নিহত রাসেলের মামা সাংবাদিকদের এ কথা জানান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের কোন এক সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুঁপিয়ে হত্যা করে।
একাধিক আঘাতের চিহ্নসহ রাসেলের মৃতদেহ শ্যামপুরের পালপাড়া এলাকার নতুন রাস্তার ম্যানহোল থেকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ময়না তদন্তের জন্যে পাঠানো হয়।
নিহতের মামার উদ্বৃতি দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে মোবাইলে একটি ফোন আসার পর রাসেল তার বাড়ির বাইরে যায়। এ হত্যাকা-ের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এব্যাপারে শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও এ ঘটনার সঙ্গে যুক্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
