২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সাবেক ছাত্রলীগ নেতা খুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে বৃহস্পতিবার রাতে বিএনপি’র সন্ত্রাসীদের একটি দল এক লাখ টাকা চাঁদার দাবিতে মো. মানিক (২৫) নামের বিদেশ ফেরত সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা করেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

নিহত মানিকের পিতার নাম মীর হারুন। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা।

সূত্র জানায়, কিছুদিন পুর্বে কুয়েত থেকে দেশে ফেরার পর স্থানীয় বিএনপি সন্ত্রাসীরা তার কাছে এক লাখ টাকার চাঁদা দাবি করে। মানিক তাদের দাবি প্রত্যাখান করলে তারা বৃহস্পতিবার বেলা ১টার দিকে মানিকের বাড়ির কাছের চায়ের দোকান থেকে তাকে তুলে নিয়ে যায়।

সন্ত্রাসীরা মানিককে এলোপাথারী কুঁপিয়ে আশংকাজনক অবস্থায় রামগঞ্জের করপারায় ফেলে রাখে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ হত্যাকা- ঘটনায় আ’লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা নিন্দা জ্ঞাপনসহ হত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানান।