বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় জমি দেবে গিয়ে বাড়ি ঘরে ফাটল, জলাবদ্ধতার সৃষ্টি
দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার চারটি গ্রামের বাড়ি ঘরের দেয়ালে ফাটল ধরেছে এবং আবাদী জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
গ্রামগুলো হচ্ছে- বলরামপুর, কালুপাড়া, গোপালপুর ও বৈদ্যনাথপুর।
পাবর্তীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ৯নং হামিপুর ইউনিয়নের ওইসব গ্রামে দুই - তিন ইঞ্চি জমি দেবে গিয়ে ঘরের দেয়াল ও সীমানা প্রাচীরে ফাটল দেখা দিয়েছে। ফলে গ্রামবাসীরা আতংকিত হয়ে অন্যত্র সরে গেছে।
সূত্র জানায়, দু’টি পর্যবেক্ষণ দলের কর্মকর্তারা খনি এলাকা পরিদর্শন করেছেন।
বড়পুকুরিয়া কয়লা খনির ৬ দশমিক ৬৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কয়লা বেসিং রয়েছে। খনির ডিজাইন অনুযায়ী দক্ষিণ -- পূর্ব কোন জুড়ে চারটি গ্রামের ভূগর্ভ থেকে কয়লা তোলা হচ্ছে।
