২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে সন্ত্রাসীর হাতে যুবক খুন

রাজবাড়ী সদর থানার রাধাকান্তপুর গ্রামে সন্ত্রাসীরা এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার পুলিশ একথা জানায়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 04:55 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

নিহতের নাম আতিয়ার রহমান (২৮)। সে হোসেন আলী সরদারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী তাকে লক্ষ করে প্রথমে দুই রাউন্ড গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা এবং সাইদুল নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।