২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির স্বপক্ষে নীলিমা কর্মসূচি পালিত

জাতিসংঘ তদন্ত কমিশনের মাধ্যমে শাহ এএমএস কিবরিয়া হত্যাসহ বিগত বছরগুলোতে গ্রেনেড ও বোমা হামলায় নিহত অগনিত হত্যাকা-ের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে বৃহস্পতিবার ৫৫তম শান্তির স্বপক্ষে নীলিমা শীর্ষক মানববন্ধন পালন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বিকেল ৫টায় ঢাকার আজিমপুরের ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সিলেটের হবিগঞ্জে গ্রেনেড হামলায় নিহত প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া এবং ছেলে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে মানববন্ধনে নীল বস্ত্র পরিহিত অংশগ্রহণকারীরা ওইসব দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং ড. রেজা কিবরিয়া তার পিতার হত্যাকারীদের যথাযথ, সমুচিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

শহীদ কিবরিয়ার আত্মীয় স্বজন ও গুণগ্রাহীবৃন্দসহ মানববন্ধনে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আআসম আরেফিন সিদ্দিক প্রমুখ।

আগামী ২৫ মে লালবাগ কিল্লার সামনে পরবর্তী শান্তির স্বপক্ষে নীলিমা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।