২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতুয়াইলের বোরহান হত্যা মামলার রায়ে ১ জনের মৃত্যুদ-, ৩ জনের যাবজ্জীবন

রাজধানীর মাতুয়াইল এলাকার মেডিক্যাল রোডে বোরহান উদ্দিন হত্যা মামলার রায়ে আদালত এক জনের মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন করাদণ্ডাদেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এছাড়া অপর তিন আসামীকে খালাস প্রদান করা হয়েছে।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নজরুল ইসলাম বৃহস্পতিবার মামলার ওই রায় ঘোষণা করেন।

মৃত্যুদ-াদেশপ্রাপ্তের নাম- মোঃ মহসিন এবং যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলো - আলমগীর, নুরুল ইসলাম ও মোক্তার হোসেন। মামলার অপর তিন আসামী আজাহার, স্বপন চন্দ্র মন্ডল ও আলম মন্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়। বিচারক যাবজ্জীবন দ- পাওয়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদ-ের নির্দেশ দেন।

এছাড়া ওই মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে নরসসিংদীর মনোহরদির গোতাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদের বিরুদ্ধে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে বিভাগীয় ব্যাবস্থা গ্রহণ এবং নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেটকে শাস্তিমূলক ব্যাবস্থা নেয়ার জন্যেও আদালত নির্দেশ দেন।

প্রধান শিক্ষক আব্দুস সামাদ মামলার প্রধান আসামী মহসীনের পক্ষে মামলা চলাকালে আদালতে দেওয়া সাক্ষ্যে বলেছিলেন, হত্যাকা-ের সময় মহসীন মনোহরদীর একটি বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এস.এস.সি পরীক্ষা দিচ্ছিলো। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে সন্দেহজনক মনে হলে বিষয়টি তিনি চ্যালেঞ্জ করেন। পরে আদালতে দাখিল করা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও সনদপত্র জাল বলে প্রমাণ হয়।

মামলার বিবরণে জানা যায়, নিহত বোরহান উদ্দিন ঘটনার দিন ব্যবসার কাজে ছোট ভাই এরফান ও একজন কর্মচারীকে সাথে নিয়ে ঢাকা - চট্টগ্রাম বিশ্বরোডের দিকে রওনা হন। তিনি মাতুয়াইল মেডিক্যাল রোডে পৌঁছালে দ-প্রাপ্ত আসামীরা তাকে ঘিরে ফেলে লাঠি ও হকিস্টিক দিয়ে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে সন্ত্রাসীরা বোরহান উদ্দিনের মুখের ভেতর আগ্নেয়াস্ত্রের নল ঢুকিয়ে গুলি করে।

মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মোহাম্মদ শহীহদুল ইসলাম সরদার।