বগুড়ায় সুমি হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ
বগুড়ায় সুমি হত্যা মামলায় আদালত বৃহস্পতিবার ছয় আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুনাল-২ এর বিচারক এবিএম মেজবাহউদ্দিন জনাকীর্ণ আদালতে এই রায় দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলো, মিলন, রবিউল ওরফে হাবলু, আসলাম, মোসাদ্দেক, হেলাল এবং মান্নান।
মামলার বিবরণে বলা হয়, ২০০০ সালের ৮ আগস্ট বগুড়া জেলার আদমদীঘি উপজেলার প্রাণনাথপুর গ্রামে নিজের বাড়ির কাছে স্কুল ছাত্রী শাহনাজ আখতার সুমিকে গণ ধর্ষণের পর হত্যা করা হয়।
ঘটনার পর নিহত সুমির পিতা আব্দুস সাত্তার বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে।
