মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত
মেহেরপুরে মুজিবনগর উপজেলার পুরন্তপুর গ্রামের মেহেরপুর-মুজিবনগর মহাসড়কে বৃহস্পতিবার সকালে ট্রাকে চাপা পড়ে এক সাইকল আরোহী নিহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম মো. নিয়ামত আলী (৭০)। তার বাড়ি বিদ্যাধরপুর গ্রামে।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাতটার সময় মুজিবনগর থেকে মেহেরপুরগামী একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০০৯৭) সাইকেল আরোহী নিয়ামত আলীতে ধাক্কা দেয়।
গুরুতর আহত নিয়ামত আলীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
