রংপুরে বোমা বিস্ফোরণে আহত ১
রংপুর শহরের পূর্ব কামাল কাছনা এলাকায় বিএডিসি’র সাবেক কর্মচারি জয়নাল আবেদীনের বাড়িতে বুধবার বোমা বিস্ফোরণে ৯ বয়সী এক কাজের মেয়ে গুরুতর আহত হয়েছে।
বিস্ফোরণের পর বাড়ির সকল সদস্য র্যাব ও পুলিশের ভয়ে গা ঢাকা দিয়েছে। বোমা বিস্ফোরণের সাথে সাথে এলাকাবাসী স্থানীয় র্যাব ও পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।
র্যাব ও পুলিশ জানায়, জয়নালের বাড়ির কাজের মেয়ে সকালে বাড়ির উঠানে মাটি খোড়ার সময় সেখানে পুতে রাখা বোমাটি প্রচ- শব্দে বিস্কোরণ ঘটে। পুলিশের ধারণা বোমাটি আগে থেকেই সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশ পরিবারের সদস্যদের খুঁজছে। আহত কাজের মেয়েটিকে অজ্ঞাত স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
