২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদশা মিয়া হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

হাইকোর্ট বুধবার ঢাকার মীরপুরের চাঞ্চল্যকর বাদশা মিয়া হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদ-ের আদেশ বহাল রেখেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 07:09 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

তবে বিচার আদালতের এ রায় বহাল থাকলেও হাইকোর্ট অপর এক আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বুধবার বাদশা মিয়া হত্যা মামলায় দীর্ঘ শুনানি শেষে আসামি সোহেল দেওয়ান, মালিক ও বিল্লালকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- এবং শরিফ রানাকে যাবজ্জীবন ও অপর আসামি এমরানকে বেকসুর খালাস প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৮ আগস্ট ঢাকার মীরপুরের ১৩ নং সেকশনের বাসিন্দা বাদশা মিয়াকে হত্যা করা হয়। নিহতের মা নূরজাহান বেগম বাদি হয়ে ওই দিনই কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশের ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন সোহেল দেওয়ান এবং মানিক, বিল্লাল, এমরান ও শরিফ রানাকে অভিযুক্ত করা হয়।

মামলাটি চাঞ্চল্যকর হত্যা মামলা হিসেবে বিবেচিত হয় এবং ২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল--৪ এ স্থানান্তর করা হয়।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহাঙ্গীর আলম মোল্লা ২০০৩ সালের ২১ এপ্রিল এক রায়ে অভিযুক্ত আসামিদের মধ্যে সোহেল দেওয়ান, মানিক ও বিল্লালকে মৃত্যুদ- এবং আসামি এমরান ও শরিফ রানাকে পাঁচ হাজার টাকা করে জরিমানাসহ যাবজ্জীবন, অনাদায়ে আরও একবছরের কারাদ- প্রদান করেন। আসামিদের মধ্যে চারজন কারাগারে এবং শরিফ রানা পলাতক রয়েছে।

বিচার আদালতের এ রায়ের মাত্র এক সপ্তাহের মধ্যে মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে স্থানান্তর করা হয়।

২৪ এপ্রিল হাইকোর্ট ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু করে এবং ১৬ মে পর্যন্ত শুনানি অব্যাহত থাকে।

হাইকোর্টে সোহেল দেওয়ান, মানিক ও বিল্লালের বিরুদ্ধে বিচার আদালতের মৃত্যুদ-াদেশ এবং শরিফ রানার যাবজ্জীবন করাদ-ের আদেশ বহাল থাকে।র্  অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাইকোট এমরানকে বেকসুর খালাস দেন।

বর্তমানে শরিফ রানার বিরুদ্ধে মামলাটি বিচার আদালতে বিচারাধীন রয়েছে।

আদালতে আসামিদের পক্ষে অ্যাড. মনসুরুল হক, সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান এবং বাদি নূরজাহান বেগমের পক্ষে আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত অ্যাড. আনিসুল হক, অ্যাড তৌফিকা করিম, অ্যাড. মোশাররফ হোসেন কাজল ও অ্যাড. শেখ বাহারুল ইসলাম মামলা পরিচালনা করেন।